দিনাজপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়াইশ' মেগাওয়াট ক্ষমতার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট যান্ত্রিক ত্র"টির কারণে বুধবার থেকে বন্ধ রয়েছে।
ত্র"টি সারিয়ে ইউনিটটি চালু করতে বিশেষজ্ঞরা চেষ্টা চালাচ্ছেন। তবে কবে নাগাদ চালু করা সম্ভব হবে সেটা বলতে পারছেন না কর্মকর্তারা।
সচল ১ নম্বর ইউনিট থেকে বর্তমানে উৎপাদন হচ্ছে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২২ এপ্রিল (বুধবার) ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২ নং ইউনিট যান্ত্রিক ত্র"টির কারণে বন্ধ করে দেওয়া হয়।"
কেন্দ্রের কর্মকর্তারা জানান, সচল ইউনিটটির অবস্থাও ভালো নয়। এক সপ্তাহ আগে একটি যন্ত্র অকেজো হয়ে পড়ার পর থেকে বর্তমানে ইউনিটটি কোনোমতে চালু রাখা হয়েছে। এ কারণে ১২৫ মেগাওয়াট ক্ষমতার ইউনিটে উৎপাদন হচ্ছে ৫০ থেকে ৫২ মেগাওয়াট বিদ্যুৎ।
প্রধান প্রকৌশলী আকবর আলী জানান, ২নং ইউনিট চালু হলে আবার ১নং ইউনিট বন্ধ রেখে মেরামত কাজ শুরু করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১৫৪ ঘ.
bdnews24