২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী গঠনতন্ত্র জমার সময় বাড়ানোর আবেদন বিবেচনা করবে ইসি

রাজনৈতিক দলগুলো স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করলে নির্বাচন কমিশন (ইসি) তা বিবেচনা করবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 11:59 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলো স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করলে নির্বাচন কমিশন (ইসি) তা বিবেচনা করবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এ কথা জানিয়েছেন। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার জন্য কাউন্সিল আহ্বানসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে রাজনৈতিক দলগুলো সময় বাড়ানোর আবেদন জানালে আমরা তা বিবেচনা করব।" সিইসি জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে কিছুটা বিঘ