২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচার করা অর্থ ফেরত আনার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা

চারদলীয় জোট সরকারের আমলে বিদেশে পাচার করা অর্থ দেশে ফেরত আনার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সোমবার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়েছে। এ ব্যাপারে তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 07:23 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চারদলীয় জোট সরকারের আমলে বিদেশে পাচার করা অর্থ দেশে ফেরত আনার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সোমবার সরকারের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়েছে। এ ব্যাপারে তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সিনিয়র ট্রায়াল এটর্নি জেফরি এম জনসন এবং সম্পদ বাজেয়াপ্ত ও অর্থপাচার রোধ বিভাগের ডেপুটি চিফ লিন্ডা স্যামুয়েল বিকালে রাজধানীর একটি হোটেলে এ ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদের সঙ্গে বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন সাংসদ ফজলে নূর তাপস ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত জেমস এফ মরিয়ার্টি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এই দুই প্রতিনিধি অতিস