২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মাদ্রাসা ছাত্র খুন, গ্রেপ্তার ৫

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সালামনগর গ্রামে রোববার সাব্বির হোসেন ইমন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র খুন হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের আজিজার রহমান (৫০), তার স্ত্রী রেহেনা বেগম (৩৮), দুই মেয়ে সুমাইয়া ইসয়াসমিন মুক্তা (১৫) ও মাহবুবা (১৩) এবং প্রতিবেশী লোকমান হোসেনকে (৬৮) গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ফরিদপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সালামনগর গ্রামে রোববার সাব্বির হোসেন ইমন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র খুন হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের আজিজার রহমান (৫০), তার স্ত্রী রেহেনা বেগম (৩৮), দুই মেয়ে সুমাইয়া ইসয়াসমিন মুক্তা (১৫) ও মাহবুবা (১৩) এবং প্রতিবেশী লোকমান হোসেনকে (৬৮) গ্রেপ্তার করেছে। পুলিশের ধারণা পূর্ব শত্র"তা ধরে ইমনকে হত্যা করা হয়েছে। তবে ইমনের এক বন্ধু জানায় প্রেমঘটিত কারণে সে খুন হয়। ইমন সামালনগর গ্রামের মাদ্রাসা শিক্ষক নূর ইসলামের ছেলে। সে স্থানীয় উরমনগর চন্দনী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয়দের বরাত দিয়ে বোয়ালমারী থানার উপ পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে ইমন মাদ্রাসা থেকে সাইকেলে বাড়ি ফিরছিল। আজিজার রহমানের বাড়ির সামনে পৌঁছালে আজিজার তালগাছ কাটার ছেনি দিয়ে ইমনের গলায় কোপ মারে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইমনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জানান সে মারা গেছে। এসআই শহীদুল ইসলাম বলেন, মামলার প্রস্তুতি চলছে। নিহত ইমনের বন্ধু একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে জয়মিয়া সাংবাদিকদের জানায়, আজিজার রহমানের মেয়ে মাহবুবার সঙ্গে ইমনের প্রেমের সম্পর্ক ছিল। আজিজার দু'দিন আগে ইমনকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৩ ঘ.