ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যে এর দাম নির্ধারণ করেছে সরকার। প্রতিকেজি সেদ্ধ চাল ২২ টাকা, আতপ ২১ ও ধান ১৪ টাকা ধরা হয়েছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভাশেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকার বাজার থেকে চাল হিসেবে মোট ১২ লাখ টন খাদ্য শস্য সংগ্রহ করবে। ধানের আকারে কিনবে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টন। তবে এ পরিমাণ ধান কেনা হলে সরকার চাল কিনবে ১১ লাখ টন।
কৃষকরা ধান সরাসরি সরকারি গুদামে সরবরাহ করতে পারবে বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, প্রতিকেজি সেদ্ধ চাল ২২ টাকা, আতপ ২১ ও ধান ১৪ টাকা দরে কেনার সিদ্ধান্ত হয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, কৃষি স
bdnews24