২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নরসিংদী সদর উপজেলার বালাপুর গ্রামে শুক্রবার রাতে সঞ্জয় নন্দী (২৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন শেষে নরসিংদী পুলিশ সুপার (সার্কেল) বিজয় বসাক জানান, দুর্বৃত্তরা সিঁদ কেটে সঞ্জয়ের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

নরসিংদী এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী সদর উপজেলার বালাপুর গ্রামে শুক্রবার রাতে সঞ্জয় নন্দী (২৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন শেষে নরসিংদী পুলিশ সুপার (সার্কেল) বিজয় বসাক জানান, দুর্বৃত্তরা সিঁদ কেটে সঞ্জয়ের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করে। শনিবার সকালে ঘরে সিঁদ কাটা দেখে ভিতরে প্রবেশ করে সঞ্জয়ের রক্তাক্ত লাশ দেখে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয় বলে তিনি জানান। বাড়ির লোকজন জানান, ঘটনার সময় সঞ্চয়ের স্ত্রী-সন্তান বাড়ি ছিলেন না। আরেকটি ঘরে তার মা ঘুমিয়েছিলেন। এ ব্যাপারে নরসিংদী সদর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৭ ঘ.