ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -অগ্নিকাণ্ডে রাজধানীর তেজগাঁওয়ে বলাকা ব্লেড ফ্যাক্টরির আংশিক ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে কারখানার আটজন শ্রমিক আহত হয়েছেন।
আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয় মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বলাকা ব্লেড ফ্যাক্টরিতে আগুন লাগে। পরে তেজগাঁও দমকলের তিনটি গাড়ি গিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোতালা কারখানা ভবনটির ছাদে স্টোররুমে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে বলে তিনি জানান।
গোলাম সারোয়ার আরো জানান, আগুন নেভাতে গিয়ে আটজন শ্রমিক আহত হন। এদের মধ্যে পাঁচজনকে স্থানীয় মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২১৫০ ঘ.
bdnews24