ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সৌদি আরবের মক্কায় বুধবার রাতে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় করেছেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মক্কার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ মতবিনিময় হয় বলে
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানান হয়েছে।
শেখ হাসিনা মদিনায় মহানবীর (সঃ) মাজার জিয়ারতের উদ্দেশে বৃহস্পতিবার সকালে মক্কা ত্যাগ করেন। আছরের নামাজের পর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের মাজার জিয়ারত করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২০৫২ঘ.
bdnews24