২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ-পানিসহ বিভিন্ন দাবিতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি

বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকটের সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস রোধ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 07:01 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকটের সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস রোধ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। (বিস্তারিত) আগামী ৫ মে থেকে ২ জুন পর্যন্ত মহানগর, জেলা শহর ও উপজেলা সদরে এ সব কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এসব কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, "সংকট সমাধানে সরকারকে আমরা বিভিন্ন সময় নানা পরামর্শ ও সহযোগিতার কথা বলে আসছি। কিন্তু জবাবে তারা কটুক্তি ও অপবাদের পাশাপাশি আমাদের নেতাকর্মীদের খুন, জখম, তাদের উপর হামলা করছে ও মামলা দিচ্ছে। এরপরও আমরা এমন কোন রাজনৈতিক কর্মসূচি দেইনি যাতে দেশের শান্তিশৃঙ্খলা বিঘি