রাজশাহী, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পূর্ব শত্র"তার জের ধরে রাজশাহীর চারঘাট উপজেলার বামনদিঘী গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিনের বাগানের ২১টি আমগাছ এবং ১৭টি মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে তারা গাছ কেটে চলে যাওয়ার সময় গিয়াস উদ্দিনের ভাই পিয়ার উদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগও করে। এতে পিয়ারের একটি ঘর পুড়ে যায়।
গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, এলাকার একটি ঘটনা নিয়ে একই গ্রামের এনামুলের সঙ্গে তার ও তার ভাইয়ের বিরোধ হয়। এতে এনামুল ও তার সহযোগীরা ক্ষুব্ধ হয়ে যেকোনো ধরনের ক্ষতি করার হুমকি দেয়।
তার ভাই মুদী দোকানী পিয়ারের বাড়িতে আগুন দিয়ে তাকে সপরিবারে হত্যার চেষ্টা করে বলেও জানান গিয়াস উদ্দিন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, পুর্ব শত্র"তার জের ধরে গিয়াস উদ্দিনের বাগানের ফলসহ আমগাছ এবং মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাটা আম গাছগুলো আলামত হিসেবে জব্দ করেছে।
তিনি বলেন, বাগানের মালিক গিয়াস উদ্দিন বাদী হয়ে গাছ কেটে ফেলা এবং ঘরে আগুন দেওয়ার অভিযোগে এনামুলসহ সাতজনের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৪ ঘ.
bdnews24