পটুয়াখালী, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্ত্রাসীদের হামলায় পটুয়াখালীর কলাপাড়া মহিলা কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ আহত হয়েছেন।
মহিলা কলেজ রোডে মঙ্গলবার রাত ১১টার দিকে চার সন্ত্রাসী লাঠি দিয়ে তাকে বেদম পিটুনি দেয়। সঙ্গে সঙ্গে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বুধবার সকালে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী জানান, এইচএসসি পরীক্ষার কাজ সেরে বাসায় ফেরার পথে মাসুম বিল্লাহর ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।
এতে তার মাথা ফেটে যায় এবং সারা শরীর ফুলে যায় বলে তিনি উল্লেখ করেন।
এব্যাপারে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/টিআর/২০৪১ ঘ.
bdnews24