২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত প্রায় তিন হাজার

তীব্র গরমে রাজধানীতে গত ২৪ ঘন্টায় সাড়ে আটশ' জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আইসিডিডিআর'বিতে । এছাড়া সারাদেশে দুই হাজারের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 03:46 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তীব্র গরমে রাজধানীতে গত ২৪ ঘন্টায় সাড়ে আটশ' জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আইসিডিডিআর'বিতে । এছাড়া সারাদেশে দুই হাজারের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। । মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে। কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারাদেশে গত ২৪ ঘণ্টায় নানা বয়সী ২০৫৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায় নি। এরমধ্যে সর্বোচ্চ ভোলায় ১৩৪ জন, যশোরে ১২৩ জন, নওগাঁয় ১১০, গোপালগঞ্জে ১০৩ জন আক্রান্ত হয়েছে। ঢাকার আশপাশের ৫টি থানায় ২৬ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। মহাখালীস্থ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে আরও ৮৮৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী। তাদের অধিকাংশই শিশু ও বয়োবৃদ্ধ বলে জানান শরীফুল হাসান। তিনি বলেন, "তীব্র গরমে ডায়রিয়া থেকে রক্ষা পেতে নিরাপদ পানি পান করতে হবে। প্রয়োজনে পানি ফুটিয়ে পান করতে হবে।" পাশাপাশি খাবারের আগে ভালো করে হাত ধোয়া ও বাসি খাবার না খাওয়ার পরামর্শ দেন তিনি। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ডা. শরীফুল। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ'র তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সারাদেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১৫,০৫৩ জন। এরমধ্যে মারা গেছে ৪ জন। আইসিডিডিআর'বিতে এক সপ্তাহে আক্রান্ত হয় ৬০৫১ জন। এর মধ্যে মারা গেছে ২ জন। গত একমাসে দেশব্যাপী আক্রান্তের সংখ্যা ৫৩,৪২৮। আর শুধু আইসিডিডিআর'বিতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২২,৯২০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১৪০ঘ.