২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনিয়ম দুর্নীতির অভিযোগে অধ্যক্ষসহ চার শিক্ষকের অপসারণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) শতাধিক শিক্ষার্থী মঙ্গলবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। পরে প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনিয়ম দুর্নীতির অভিযোগে অধ্যক্ষসহ চার শিক্ষকের অপসারণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) শতাধিক শিক্ষার্থী মঙ্গলবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। পরে প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে। শিক্ষার্থীরা জানান, সকাল ১১টার দিকে শতাধিক শিক্ষার্থী দুর্নীতির অভিযোগ তুলে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম, শিক্ষক রবিউল ইসলাম, নুরুল ইসলাম ও নাহরিনা ইকবালের বিরুদ্ধে বিক্ষোভ করে। তাদের অপসারণও দাবি করে তারা। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হকের নেতৃত্বে একদল পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে আসেন এবং বিক্ষুব্ধ শিক্ষর্থীদের শান্ত করেন। হাফিজুর রহমান, মাহবুবা খাতুন, মুসফিকুর রহমান, মাসুম আলী, আল-আমিন, আরিফসহ কয়েকজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিটিসিতে ভর্তির ক্ষেত্রে এক হাজার টাকা ঘুষ দিতে হয়, ৬ মাসের কোর্স শেষে কোন শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হয়নি, উপবৃত্তির টাকা ঠিকমত দেওয়া হয় না। এ সব বিষয়ে অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি অসদাচরণ করেন। এ বিষয়ে অধ্যক্ষ আব্দুর রহিম বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। স্থানীয় কয়েকজন ব্যক্তির যোগসাজশে কিছু শিক্ষার্থী শিক্ষকদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৬ ঘ.