২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বোমা বিস্ফোরণে ৫ জন আহত

রাজধানীর শাহ আলী থানার ঈদগাহ মাঠে সোমবার একটি বোমা বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সাজু (২৫), রানা (২২), আলী আকবর (৬০), নাসির (৩২) ও আলম (৩০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 07:14 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহ আলী থানার ঈদগাহ মাঠে সোমবার একটি বোমা বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সাজু (২৫), রানা (২২), আলী আকবর (৬০), নাসির (৩২) ও আলম (৩০)। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ২ নম্বর ঈদগাহ মাঠের কোণায় একটি তরমুজের দোকানে এ বিস্ফোরণ ঘটে। দোকানটির টেবিলের ওপর একটি ব্যাগে বোমাটি রাখা ছিল। দোকানের সামনে দাঁড়ানো লোকজন নাড়াচাড়া করার সময় ব্যাগটি নিচে পড়ে যায় উল্লেখ করে তিনি জানান, ঘটনাস্থলের একপাশে পুলিশের তল্লাশি চৌকি এবং অপর দিকে র‌্যাবের একটি টহলগাড়ি দাঁড়িয়ে ছিল। তবে পুলিশ বা র‌্যাবের কেউ আহত হননি। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রিক্সাচালক সাজু জানান, তিনি চিড়িয়াখানা রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় ঈদগাহের কোণায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর তিনি আর কিছু জানেন না। একই কথা বলেছেন দোকান কর্মচারী রানাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/টিআর/১৩১০ ঘ.