২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে গ্রেপ্তার জেএমবির আঞ্চলিক কমান্ডার সাতদিনের রিমান্ডে

নীলফামারীতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধা ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার মশিউরকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

নীলফামারী, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধা ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার মশিউরকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার সকালে জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের সোনাখুলীর সাই্ফুন এলাকা থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। মশিউর বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের কমান্ডার হিসেবে জেএমবিকে সংগঠিত করার কাজ করছিলেন বলে এর আগে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের কাছ থেকে তথ্য পেয়েছে পুলিশ। গত চার মাসে বৃহত্তর রংপুর ও দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে ১৫জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্র নাথ সরকার জানান, সোমবার সকালে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মশিউরকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করে। জেএমবি'র আঞ্চলিক কমান্ডারের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম রশিদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৩ ঘ.