২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সন্ধ্যায় ফের বৈঠক

যুদ্ধাপরাধীদের বিচারে তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন সেল গঠনের বিষয়ে রোববার সন্ধ্যায় আবারও বৈঠকে বসছেন আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সন্ধ্যা ৬টায় আইনমন্ত্রী শফিক আহমেদের বাসভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 10:10 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন সেল গঠনের বিষয়ে রোববার সন্ধ্যায় আবারও বৈঠকে বসছেন আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সন্ধ্যা ৬টায় আইনমন্ত্রী শফিক আহমেদের বাসভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী। এর আগে সকালে আইন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারে সোমবার তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন সেল গঠনের ঘোষণা দেওয়া হবে।" আইনমন্ত্রী শফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী তানজিম আহমেদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ইনায়েতুর রহীম, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, আইন সচিব কাজী হাবিবুল আওয়ালসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তানজিম আহমেদ সাংবাদিকদের বলেন, "আমরা যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই করবো। বিচার প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও নিরপেক্ষ হয় এ জন্যই একটু সময় লাগছে। আগামীকাল তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন সেল গঠনের ঘোষণা দেওয়া হবে।" বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, "আগামী সোমবাবের মধ্যে তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন সেল গঠন করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/জিএনএ/১৬২১ ঘ.