২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ মমতাজের মৃত্যুতে অর্থমন্ত্রী ও ডেপুটি স্পিকারের শোক

সাংসদ বেগম মমতাজ ইকবালের মৃত্যুতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও ডেপুটি স্পিকার শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন। শোক বাণীতে তারা সংসদের প্রথম অধিবেশনে মমতাজ ইকবালের প্রশংসনীয় ভূমিকার কথা স্মরণ করেন। তার মৃত্যুতে দেশ একজন সফল নেত্রী, সমাজ সেবক ও রাজনীতিবিদকে হারিয়েছে বলে উল্লেখ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাংসদ বেগম মমতাজ ইকবালের মৃত্যুতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও ডেপুটি স্পিকার শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন। শোক বাণীতে তারা সংসদের প্রথম অধিবেশনে মমতাজ ইকবালের প্রশংসনীয় ভূমিকার কথা স্মরণ করেন। তার মৃত্যুতে দেশ একজন সফল নেত্রী, সমাজ সেবক ও রাজনীতিবিদকে হারিয়েছে বলে উল্লেখ করেন। পৃথক শোক বাণীতে তারা মমতাজ ইকবালের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সাংসদ বেগম মমতাজ ইকবাল শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার স্বামী প্রয়াত অবসরপ্রাপ্ত মেজর ইকবাল হোসেন চৌধুরী এরশাদ সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন। মমতাজ ইকবাল ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে বিএ (অনার্স) এবং ১৯৭৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি প্রায় ৮ বছর আন্তর্জাতিক সংবাদ সংস্থা এনা'র সুনামগঞ্জ প্রতিনিধি ছিলেন। তিনি বিটিভিতে সংবাদ পাঠিকা হিসেবেও কিছুদিন কাজ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/ডিডি/এইচএ/২১১০ঘ.