ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট শনিবার ভোরে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। (আরও তথ্যসহ)
মেরামতের কাজ চলছে। শেষ হতে দু'তিন তিন লাগতে পারে।
যান্ত্রিক ত্র"টির কারণে এ তিনটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে সকাল থেকে ২৩৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।
বর্তমানে চালু পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৩৭০ মেগাওয়াট।
বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাই প্রেসার হিটারে ত্র"টির কারণে ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাঁচ নম্বর ইউনিট, ৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-১ এবং ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এসটি ইউনিট ভোররাতে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্ধ হয়ে যায়।
ইউনিটগুলোর ত্র"টি মেরামতের কাজ চলছে। সম্পন্ন হতে দু'য়েকদিন লাগতে পারে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.
bdnews24