ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘূর্ণিঝড় 'বিজলী'র কারণে উপকূলীয় অঞ্চলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণের দাবির বিষয়টি খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবকে দায়িত্ব দিয়েছে।
শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।
তিনি বলেন, "শিক্ষামন্ত্রী ও সচিবের নির্দেশে ঘুর্নিঝড়ের কারণে বরিশাল ও চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীদের অসুবিধার বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য একজন যুগ্ম সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। অবস্থার পরিপ্রেক্ষিতে আগামীকাল (শনিবার) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
ঘূর্ণিঝড় 'বিজলী' আঘাত হানার আশঙ্কায় উপকূলীয় অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি হিসেবে নিরাপদ স্থানে আশ্রয় নিতে গিয়ে পরীক্ষার প্রস্তুতি বিঘি
bdnews24