২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি মোস্তফা কামালের স্ত্রী বীণা কামাল মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ও বিচারপতি মোস্তফা কামালের স্ত্রী বীণা কামাল বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (সংশোধনসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 05:46 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ও বিচারপতি মোস্তফা কামালের স্ত্রী বীণা কামাল বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (সংশোধনসহ) তার বয়স হয়েছিল ৭৪ বছর। রাত সাড়ে ৯ টায় গুলশান-১ এ নিজের বাসায় তিনি হঠাৎ করে অসুস্থ (হার্ট এ্যাটাক) হয়ে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার জামাতা মাইনুদ্দিন মোনেম। তিনি দু' বছর ধরে হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে খাওয়ার আগে সবাইকে ডেকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বীণা কামাল তিন কন্যা, স্বামী, নাতী-নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। ১৯৩৫ সালের ২০ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তার তিন কন্যা হলেন- নাশিদ কামাল, নায়লা কামাল ও নাফিজা কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/০১৩৫ঘ.