২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামান্য উত্তরে সরেছে 'বিজলী', ৩ নম্বর সতর্কতা

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'বিজলি' বৃহস্পতিবার দুপুরে সামান্য উত্তরদিকে সরে গেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 05:26 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'বিজলি' বৃহস্পতিবার দুপুরে সামান্য উত্তরদিকে সরে গেছে। দুপুরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮শ' ৩৫ কিমি দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিমি দক্ষিণ-পশ্চিম এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৭শ'১০ দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো জোরদার হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর আগে বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ঘুর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬০ কিমি যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৮০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের চারপাশে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে যাতে তারা স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এফএফ/এসকে/১৪৫৩ঘ.