২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন পাস হওয়ার পরই মেয়াদোত্তীর্ণ পৌরসভার নির্বাচন: সিইসি

প্রস্তাবিত স্থানীয় সরকার (পৌরসভা) আইন সংসদে পাস হওয়ার পর সারাদেশে মেয়াদোত্তীর্ণ পৌরসভার নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। আগামী জুলাইয়ে এই বিল পাশ হবে বলে সিইসি এটিএম শামসুল হুদা আশা প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ফেনী, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রস্তাবিত স্থানীয় সরকার (পৌরসভা) আইন সংসদে পাস হওয়ার পর সারাদেশে মেয়াদোত্তীর্ণ পৌরসভার নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। আগামী জুলাইয়ে এই বিল পাশ হবে বলে সিইসি এটিএম শামসুল হুদা আশা প্রকাশ করেন। বুধবার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাচন কার্যালয়ের সার্ভার স্টেশনের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, এ সার্ভার স্টেশনে এসে বিদেশ ফেরত যে কেউ ভোটার হতে পারবে। এছাড়া কারও জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে থানায় সাধারণ ডায়েরি করেই এখান থেকে আবার তা তৈরি করা যাবে বলে তিনি জানান। সিইসি বলেন, সার্ভার স্টেশনটি তৈরিতে খরচ হয়েছে ৩০ লাখ ৫০ হাজার টাকা। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবদুল ওয়াদুদ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলা পরিষদ চত্বরে অনুরূপ সার্ভার স্টেশন স্থাপনের স্থান পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২২০৬ ঘ.