২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'টি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক

দু'টি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ইতালি ও আজারবাইজান যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ। মঙ্গলবার রাতে ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন পুলিশ প্রধান। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 05:58 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দু'টি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ইতালি ও আজারবাইজান যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ। মঙ্গলবার রাতে ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন পুলিশ প্রধান। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ থেকে ১৭ এপ্রিল ইতালির রোমে অনুষ্ঠেয় প্যান মেডিটেরেনিয়ান সম্মেলনে দু'সদস্যের বাংলাদেশী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পুলিশ প্রধান। সম্মেলনে বিশ্বব্যাপী অবৈধ অভিবাসন এবং মানব পাচার রোধের কৌশল নির্ধারণ সম্পর্কে আলোচনা হবে। এ নিয়ে অন্যান্য দেশের পুলিশ প্রধানদের সঙ্গেও মতবিনিময় করবেন নূর মোহাম্মদ। রোমের সম্মেলন শেষে আগামী ২০ থেকে ২৪ এপ্রিল আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠেয় আরেকটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন পুলিশ প্রধান। ইসলামী দেশগুলোর আন্তর্জাতিক সংগঠন ওআইসি'র পুলিশ প্রধানদের এ সম্মেলনে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। আগামী ২৫ এপ্রিল দেশে ফিরবেন পুলিশ মহাপরিদর্শক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৫৫ঘ.