২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলতে শুরু করেছে পিলখানার স্কুল-কলেজ

দেড় মাস বন্ধ থাকার পর পিলখানায় বিডিআর সদর দপ্তরের ভেতরের স্কুল-কলেজ শনিবার থেকে খুলতে শুরু করেছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় এসব স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়। শনিবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ক্লাস হয়েছে। সেখানে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল প্রায় ৭৫ ভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় মাস বন্ধ থাকার পর পিলখানায় বিডিআর সদর দপ্তরের ভেতরের স্কুল-কলেজ শনিবার থেকে খুলতে শুরু করেছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় এসব স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়। শনিবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ক্লাস হয়েছে। সেখানে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল প্রায় ৭৫ ভাগ। বিডিআরের জনসংযোগ কর্মকর্তা নূরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সোয়া ৭টায় প্রভাতী শাখার ক্লাস শুরুর মাধ্যমে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ খুলেছে। প্রভাতী শাখার ক্লাস শেষ হওয়ার পর পৌনে ১১টায় দিবা শাখার ক্লাস শুরু হয়। প্রায় ৭৫ ভাগ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল। তিনি জানান, পিলখানার ভেতরে মোট ৪টি স্কুল ও কলেজ আছে। এগুলো হচ্ছে- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ রাইফেল্স স্কুল অ্যান্ড কলেজ এবং বিডিআর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নূরুল হুদা আরো জানান, ১৫ এপ্রিল বীরশ্রেষ্ঠ ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ খুলবে। বাকি দুটো খোলার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। বিডিনিউজ টেেিয়ন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এজে/জিএনএ/১৬৩০ ঘ.