২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রক্ত, গুলি আর ধ্বংসের চিহ্ন

বিডিআর সদর দপ্তরের বাতাস শনিবারও ভারি হয়ে ছিল পচা ও গলিত লাশের গন্ধে। এরই মধ্যে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা তখনো বিডিআর সদরদপ্তরে লাশ ও অস্ত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন। সরেজমিন দেখে এসে লিখছেন লিটন হায়দার ও মারুফ মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 06:49 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

লিটন হায়দার ও মারুফ মল্লিক প্রতিবেদক, বিডিনিউজ ২৪ ডটকম ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম) -বিডিআর সদর দপ্তরের বাতাস শনিবার ভারি হয়ে ছিল পচা ও গলিত লাশের গন্ধে। এরই মধ্যে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা তখনো বিডিআর সদরদপ্তরে লাশ ও অস্ত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন। বিডিআর সদস্যদের বিদ্রোহের ঘটনায় শনিবার মোট ৭১টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহিদুল্লাহ। শনিবার বিডিআর সদর দপ্তরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বুধবারের বিডিআর বিদ্রোহের রক্তাক্ত চিহ্ন। এখানে সেখানে এখনও রয়ে গেছে চাপ চাপ রক্তের দাগ। রক্তাক্ত লাশ টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। পড়ে আছে পুড়ে যাওয়া গাড়ি। দরবার হলে যাওয়ার পথে পড়ে ছিল একটি গাঢ় নীল গাড়ি। পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেলো এটি নিহত বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ব্যবহার করতেন। গুলির আঘাতে গাড়িটির তিনদিকের জানালার কাঁচ ভেঙে গেছে। গাড়ির উইন্ডশিল্ড ও বনেটসহ নানান স্থানে গুলির চিহ্ন। ডান দিকের পেছনের চাকা গুলিতে ফুটো। দরবার হলে মঞ্চের পর্দার পেছনে বেশ খানিকটা জায়গা জুড়ে তরল পদার্থ শুকিয়ে কালো হয়ে গেছে যা সম্ভবত রক্ত। হলের একদিকে ছত্রখান হয়ে পড়ে আছে অনুষ্ঠানের জন্য সাজানো প্লাস্টিকের চেয়ার। ছড়িয়ে আছে ভাঙা কাচের অসংখ্য টুকরো। কৃতিত্বের পুরস্কার দেওয়ার জন্য আনা ক্রেস্ট পড়ে রয়েছে টেবিলের ওপর এলোমেলো অবস্থায়। মাইকের এম্পি