২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিপোর্ট করতে পিলখানায় শত শত বিডিআর সদস্য

রিপোর্ট করার জন্য বিডিআর সদরদপ্তরে রোববার সকাল থেকেই ভিড় করেছেন শত শত সদস্য। সকাল ১০টা থেকে সদরদপ্তরের প্রধান ফটকের সামনে তারা জড়ো হতে থাকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 06:46 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ ২৪ ডটকম)- রিপোর্ট করার জন্য বিডিআর সদরদপ্তরে রোববার সকাল থেকেই ভিড় করেছেন শত শত সদস্য। সকাল ১০টা থেকে সদরদপ্তরের প্রধান ফটকের সামনে তারা জড়ো হতে থাকেন। এর আগে শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসনোটে বিডিআর সদরদপ্তরে সংঘটিত বিদ্রোহ ও অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে ছুটি ছাড়া অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত বিডিআর সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, নিজ কর্মস্থলে যোগ দেওয়া সম্ভব না হলে বিডিআর সদরদপ্তর, নিকটস্থ সেক্টর সদরদপ্তর, ব্যাটালিয়ান সদরদপ্তর বা নিকটস্থ থানায় রিপোর্ট করার সুযোগ পাবেন এসব বিডিআর সদস্য। প্রেসনোটে আরো বলা হয়, "এ সময়সীমার মধ্যে রিপোর্ট করতে বা কর্মস্থলে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিডিআর সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" এরপর বিকেল থেকে বেশ কিছু বিডিআর সদস্য সদরদপ্তরে রিপোর্ট করতে আসেন। গত বুধবার বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। বিডিনিউজ ২৪ ডটকম/এসআইটি/এফএফ/জিএনএ/১২৪৫ ঘ.