২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জ্যেষ্ঠ আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। (আরো তথ্যসহ) নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এম কে রহমান (এম খলিলুর রহমান) ও অ্যাডভোকেট মুরাদ রেজা। রাষ্ট্রপতি জিল্লুর রহমান নতুন দুই জনকে নিয়োগ দেওয়ার পাশাপাশি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিবকে অব্যাহতি দেন। রাষ্ট্রপতি ১৯৭২ সালের আইন কর্মকর্তা আদেশের ৩ ধারা অনুযায়ী এই নিয়োগ দেন। বিকেলে নিয়োগপত্র পাওয়ার পর নতুন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি নিয়োগপত্র পেয়ে যোগদানও করেছি। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করব।" অপর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, "সংবিধানের শ্রেষ্ঠত্ব ও সর্বোচ্চ আদালতের মর্যাদা রক্ষায় দায়িত্ব পালন করবো।" এম কে রহমান ১৯৫১ সালের ৩০ জুন পটুয়াখালির বাউফলের বিলবিলাস গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে মৃত্তিকা বিজ্ঞানে