২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনএন-আইবিএন'র বিরুদ্ধে ৭শ কোটি টাকার মানহানি মামলা করছেন সাকা

ভারতীয় বেসরকারি টেলিভিশন সিএনএন-আইবিএন'র বিরুদ্ধে ৭শ কোটি টাকার মানহানি মামলা করছেন বিএনপি নেতা ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 09:37 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ ২৪ ডটকম)- ভারতীয় বেসরকারি টেলিভিশন সিএনএন-আইবিএন'র বিরুদ্ধে ৭শ কোটি টাকার মানহানি মামলা করছেন বিএনপি নেতা ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন,''ভারতীয় টেলিভিশন সিএনএন-আইবিএন'র বিরুদ্ধে আমি যুক্তরাষ্ট্রের আদালতে ৭ শ' কোটি ( ১০০ মিলিয়ন ডলার) মানহানি মামলা করেছি। যুক্তরাষ্ট্রে আমার অ্যার্টনি মার্টিন ব্রাদারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাগজপত্রে স্বাক্ষর করে পাঠিয়েছি।'' সালাউদ্দিন কাদের বলেন, "ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এই বেসরকারি টেলিভিশনটি গত ২৫ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে জামায়াতে ইসলামী ও আমি অর্থ যোগান দিয়েছি বলে একটি বানোয়াট, উদ্দেশ্যমূলক, কাল্পনিক প্রতিবেদন প্রকাশ করে। এতে বাংলাদেশসহ মুসলিম উম্মা ও বিশ্ববাসীর কাছে দারুণভাবে আমার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।'' ভারতীয় এ টেলিভিশনটি বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করার কাজেও লিপ্ত রয়েছে বলে অভিযোগও করেন তিনি। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/জিএনএ/১৫৩৫ ঘ.