ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম, উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী আলী কাউসার, মোহাম্মদ কামাল এবং কোষাধ্যক্ষ রুহুল আমিন মিয়া রোববার দুপুরে একযোগে পদত্যাগ করেছেন।
উপাচার্যসহ সবাই দুপুর দুইটার পর পদত্যাগ পত্রে স্বাক্ষর করে তিনটার দিকে ফ্যাক্স করে স্বাস্থ্য সচিবের কাছে পাঠিয়ে দেন। এছাড়া বিশেষ বাহক দিয়েও পদত্যাগ পত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
পদত্যাগকারী উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ব্যক্তিগত কারণে আমিসহ আমার সহকর্মীরা পদত্যাগ করেছি। পদত্যাগপত্র স্বাস্থ্য সচিবের কাছে ফ্যাক্স মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে।"
তিনি বলেন, "সরকার সমর্থক চিকিৎসকরা আমার কাছে বিভিন্ন দাবি জানিয়েছিল। বিধিসম্মত না হওয়ায় আমি বলে দিয়েছিলমা আমি এগুলো মানতে পারবো না। নিয়মের মধ্যে থেকে এগুলো মানা সম্ভব ছিল না।"
নাম না প্রকাশের শর্তে পদত্যাগকারীদের একজন বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স
bdnews24