ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষের ঘটনা তদন্তে সোমবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার রাতে ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠনটির দু'গ্র"পের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়।
হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মাহফুজুল হক বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় হলের আবাসিক শিক্ষকদের বৈঠকে এ ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হবে।"
রোববার রাত ১০টার দিকে ওই সংঘর্ষ বাধে। সকাল ৭টায় পরিস্থিতি শান্ত হওয়ার আগ পর্যন্ত উভয়পক্ষের নেতাকর্মীরা হলের ১০-১২টি কক্ষ ভাঙচুর করে।
ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুল ইসলাম খান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়া হল ছাত্রলীগের জিকু গ্র"পের এক ছাত্রকে রোববার রাত ৮টার দিকে হলে ওঠানোকে কেন্দ্র করে প্রথমে ইউসুফ গ্র"পের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা হয়।
এরপর রাত ১০টার দিকে ইউসুফ গ্র"পের রঞ্জুকে প্রতিপক্ষ গ্র"পের ছাত্ররা মারধর করলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
দু'গ্র"পের ছাত্ররা রড, চাপাতি, লাঠিসোঁটা নিয়ে মারামারি করে। এতে ইউসুফ গ্র"পের ফয়সাল, সুমন, বিদ্যুৎ, রাজু, আসাদ, শিহান ও হারুন এবং জিকু গ্র"পের মাহমুদ, আল আমিন ও সুমন আহত হয়।
এ সময় জিকু গ্র"পের ছাত্রদের ১০৯, ২০৭, ২২ নম্বর কক্ষ এবং ইউসুফ গ্র"পের ছাত্রদের ৩০১, ৩০২, ৩০৮, ৩০৯, ৩১০ নম্বর কক্ষ ভাঙচুর করা হয়।
প্রক্টর অধ্যাপক সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ এ ঘটনা হলের পরিস্থিতি বিনষ্ট করছে। এ ব্যাপারে হল কর্তৃপক্ষ অচিরেই তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেবে।"
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বলেন, "এসব ঘটনা ছাত্রদলের যেসব কর্মী চেহারা পাল্টিয়ে নির্বাচনের পরে ছাত্রলীগে যোগদান করেছে তারাই ঘটাচ্ছে। দু'দিনের মধ্যেই তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।"
রোটন জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহবান জানিয়েছেন।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ছাত্রদল 'কোনো ধার-দেনার রাজনীতি করে না' এ মন্তব্য করে বলেন, "গতরাতের ঘটনা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলেরই প্রমাণ।"
এর আগে গত ১ ও ৮ জানুয়ারি হলটিতে এই দু'গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়। উপর্যুপরি এ সংঘাতের পরিপ্রেক্ষিতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক বোরহান উদ্দিন খান পদত্যাগ করেন।
জিকু ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা এবং ইউসুফ সভাপতি সোহেল রানা টিপুর সমর্থক বলে ক্যাম্পাসে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/এএল/এসকে/১৭৪৪ঘ.
bdnews24