২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুন্সীগঞ্জে নানা আয়োজন

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজে আলোচনা সভা, র‌্যালি, চিত্র প্রদর্শনী ও সংগীতানুষ্ঠান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

মুন্সীগঞ্জ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজে আলোচনা সভা, র‌্যালি, চিত্র প্রদর্শনী ও সংগীতানুষ্ঠান হয়েছে। সাংস্কৃতিক সংগঠন ত্রিতাল আয়োজিত এসব অনুষ্ঠান চলে শুক্রবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত। কলেজের বিজ্ঞান ভবনের বারান্দায় মুন্সীগঞ্জের ২০ চিত্রশিল্লীর ৪০টি চিত্রকর্ম প্রর্দশিত হয়। কলেজের আশুতোষ হলে অনুষ্ঠিত আলোচনা সভায় মুন্সীগঞ্জের মুক্তিযোদ্ধারা একাত্তরের স্মৃতিচারণ করেন। তারা যুদ্ধাপরাধীদের বিচারে দাবি করেন। সভায় বক্তব্য রাখেন- মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডের আহবায়ক মোহাম্মদ হোসেন বাবুল, মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম বিরাজ, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন পিন্টু, আসমা সিদ্দিকা, সুভাষ চন্দ্র সাহা, কাদের মোল্লা প্রমুখ। বিকাল ৫টা থেকে ৯ টা পর্যন্ত হয় সংগীত অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- কফিল আহমেদ, চিৎকার ব্যান্ডের পদ্ম, মনস্মরণী ব্যান্ডের রিপন ও শিরোনামহীন ব্যান্ডের তুহিন। গিটারে ছিলেন জিয়া ও বুনো (বাংলা ব্যান্ড)। ত্রিতালের আহবায়ক সোলায়মান, সদস্য-সচিব অনিন্দ কিশোর অনুষ্ঠানে তাদের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন দর্শক শ্রোতার কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৬ ঘ.