২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে ১৫ মার্চ মার্কিন দূতাবাস বন্ধ

বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে আগামী ১৫ মার্চ ঢাকায় মার্কিন দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 08:45 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে আগামী ১৫ মার্চ ঢাকায় মার্কিন দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে। বৃহস্পতিবার দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "গত ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে এবং তাদের পরিবার-পরিজন ও বাংলাদেশের জনগণের প্রতি সহানুভূতি জানিয়ে আগামী ১৫ মার্চ আমেরিকান সেন্টার, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ আমেরিকান দূতাবাসের অফিসসমূহ বন্ধ থাকবে।" বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইদিন দূতাবাসের কনস্যুলার সেকশনে যে সব ডাইভারসিটি ভিসার সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারিত ছিল তা ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের ১৬ মার্চ সকাল ৮টার মধ্যে কনস্যুলার সেকশনে হাজির হওয়ার পাশাপাশি কেন্টাকি কনস্যুলার সেন্টার থেকে পাঠানো চিঠিসহ সাক্ষাৎকার-সংক্রান্ত সব কাগজপত্রও সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৪৪৭ ঘ.