২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১৫ টন জাটকা ও ইলিশ আটক

চাঁদপুরের বড়স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদীতে একটি লঞ্চ থেকে সোমবার রাতে ১৫ টন জাটকা ও ইলিশ আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

চাঁদপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের বড়স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদীতে একটি লঞ্চ থেকে সোমবার রাতে ১৫ টন জাটকা ও ইলিশ আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. আনওয়ারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেঘনা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা বিভিন্ন যাত্রীবাহী লঞ্চে অভিযান চালায়। দৌলতদিয়া থেকে ঢাকাগামী 'এমভি ফরহান-২' নামের একটি যাত্রীবাহী লঞ্চ বড়স্টেশন মোলহেড এলাকার মেঘনা নদী দিয়ে যাবার সময় তা থেকে ১৫ টন জাটকা ও ইলিশ আটক করে কোস্টগার্ড। তিনি বলেন, "আটক ইলিশ নিলামে পাঁচ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।" এছাড়া জাটকাগুলো মাটিতে পুঁতে ফেলা হবে। এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানান তিনি। ইলিশ সম্পদ রক্ষায় মার্চ ও এপ্রিল দু'মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় জাটকাসহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪১ ঘ.