২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ওয়ার্ড কাউন্সিলরসহ ১৩ যুবদল-ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনা নগরীর রায়ের মহল এলাকায় হামিদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় সংঘর্ষের ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা আনিসুর রহমান বিশ্বাসসহ যুবদল-ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 02:35 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

খুলনা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা নগরীর রায়ের মহল এলাকায় হামিদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় সংঘর্ষের ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা আনিসুর রহমান বিশ্বাসসহ যুবদল-ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা হয়েছে। রায়ের মহল এলাকার মোহর আলী নামের এক ব্যক্তি রোববার রাতে সোনাডাঙা থানায় মামলাটি করেন। রাতেই আব্দুল নাসির ও শফিকুল নামে দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়। রোববার রায়ের মহল এলাকার হামিদ নগর স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অভিভাবকদের দড়িটানা খেলার সময় দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে তার লোকজন অপরপক্ষের উপর হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এদিকে, মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতারা। তারা গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেছেন। সোনাডাঙ্গা থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাসসহ যুবদল-ছাত্রদলের ১৩ জনকে আসামি করা হয়েছে। রাতেই নাসির ও শফিকুলকে গ্রেপ্তা করা হয়। তবে মামলার অপর আসামিদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন এসআই শহীদুল ইসলাম। সোমবার এক বিবৃতিতে গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েনে বিএনপি নেতারা। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন- খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি এম নুরুল ইসলাম দাদু ভাই, সাবেক সাধারণ সম্পাদক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা, সাবেক সাংসদ কাজী সেকেন্দার আলী ডালিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৪ ঘ.