২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদ্যুতিক তারে লেগে কপ্টার বিধ্বস্ত হয়: আইএসপিআর

বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে সেনা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক বিবৃতিতে তারা বলছে, সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে টাঙ্গাইলের এলেঙ্গার কাছে সংঘটিত দুর্ঘটনায় যশোরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো: রফিকুল ইসলাম এবং পাইলট লে. কর্নেল মো: শহীদুল ইসলাম নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 05:16 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

টাঙ্গাইল, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে সেনা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক বিবৃতিতে তারা বলছে, সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে টাঙ্গাইলের এলেঙ্গার কাছে সংঘটিত দুর্ঘটনায় যশোরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো: রফিকুল ইসলাম এবং পাইলট লে. কর্নেল মো: শহীদুল ইসলাম নিহত হন। এতে আরো বলা হয়, ঢাকায় সেনাসদরের একটি সম্মেলনে যোগদানের জন্য ১৯ পদাতিক ডিভিশনের জিওসিকে আনতে যশোর সেনানিবাস থেকে হেলিকপ্টারটি ময়মনসিংহ সেনানিবাসে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মেজর সাইফ নামে অপর এক সেনা কর্মকর্তা আহত হয়েছেন। টাঙ্গাইলের পুলিশ সুপার আব্দুল মান্নান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেলিকপ্টারটি কালিহাতি থানার রোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে বিধ্বস্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এফএফ/জিএনএ/১২০০ ঘ.