ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ঢাকা আইনজীবী সমিতির কয়েকজন নির্বাচিত কর্মকর্তা শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।
আইনজীবীরা দেশের বর্তমান পরিস্থিতি ও তাদের নানা বিষয় নিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে আলোচনা করেন বলে জানিয়েছেন খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
বিচারপতি টি এইচ খানের নেতৃত্বে বৈঠকে ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, খন্দকার মাহবুবু হোসেন, আবদুর রেজ্জাক খান, হেলালউদ্দিন মোল্লাসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তা অ্যাডভোকেট এমদাদুল হক, এ এফ এম সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আলী, মো. আলাউদ্দিন, মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসএম/এইচএ/২১৪২ঘ.
bdnews24