২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ঢাকা আসছেন শনিবার

বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গুয়েরেরো তিনদিনের সফরে ঢাকা আসছেন শনিবার। বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার একথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 12:04 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গুয়েরেরো তিনদিনের সফরে ঢাকা আসছেন শনিবার। বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার একথা জানানো হয়। বাংলাদেশে দারিদ্য হ্রাস এবং এদেশের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ণে বিশ্ব ব্যাংক গ্র"প ও বাংলাদেশের মধ্যকার অংশীদারিত্ব আরও জোরদার করাই তার এ সফরের উদ্দেশ্য । সফরকালে ভাইস প্রেসিডেন্ট ইসাবেল কিভাবে বিশ্ব ব্যাংক গ্র"প বাংলাদেশকে আরও ভালোভাবে সাহায্য করতে পারে সে বিষয়ে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। বিশেষ করে তিনি বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও বাংলাদেশের উপর এর প্রভাব, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সহায়তা এবং অবকাঠামোগত ঘাটতি নিয়ে কথা বলেন। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইসাবেল দ্বিতীয় বারের মতো বাংলাদেশ সফরে আসছেন। ইসাবেল এম গুয়েরেরো ২০০৮ সালে ২ জুলাই বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বভার নেন। তিনি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকায় বিশ্বব্যাংকের কার্যক্রম তদারক করেন। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এজে/এইচএ/১৮০১ঘ.