২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে আত্মসমর্পণের পর বিডিআর সদস্য জেলহাজতে

ঠাকুরগাঁও সদর থানায় আত্মসমর্পণের পর এক বিডিআর সদস্যকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিডিআর জওয়ান মোজাম্মেল হক বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আত্মসমর্পণ করেন। তিনি সদর উপজেলার লাউথুতি গ্রামের বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 09:57 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঠাকুরগাঁও, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - ঠাকুরগাঁও সদর থানায় আত্মসমর্পণের পর এক বিডিআর সদস্যকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিডিআর জওয়ান মোজাম্মেল হক বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আত্মসমর্পণ করেন। তিনি সদর উপজেলার লাউথুতি গ্রামের বাসিন্দা। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "মোজাম্মেল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আত্মসমর্পণ করেন। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।" রোববার তাকে বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হবে বলেও তিনি জানান। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ২৮ ফেব্র"য়ারি তিনি আবাহনী মাঠে রিপোর্ট করতে যান। কিন্তু সঙ্গে পরিচয়পত্র না থাকায় তিনি ফিরে আসেন। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এজে/এএসবি/১৫৪৮ ঘ.