২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ধর্ষণের দায়ে অভিযুক্ত তিন পলাতক পুলিশ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে এক আদিবাসী তরুণীকে অপহরণের পর গণধর্ষণের অপরাধে অভিযুক্ত জেলা পুলিশের তিন সদস্যকে বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

চট্টগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম)---চট্টগ্রামে এক আদিবাসী তরুণীকে অপহরণের পর গণধর্ষণের অপরাধে অভিযুক্ত জেলা পুলিশের তিন সদস্যকে বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন- ছোট পুলস্থ জেলা পুলিশ লাইনের রেঞ্জ রিজার্ভ ফোর্সের সদস্য বসু কুমার চাকমা, জেলা স্পেশাল আর্মড ফোর্স সদস্য সুকৃতি চাকমা ও উদয়ন চাকমা। তবে তিনজনই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাময়িক বরখাস্তের কথা জানিয়ে বলেন, ঘটনার অভিযোগ থানা থেকে আসার আগেই তিনজনই পালিয়ে গেছেন। আমেনা বেগম জানান, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এদিকে ধর্ষণের শিকার আদিবাসী তরুণীর (১৭) মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও হালিশহর থানার ওসি হুমায়ুন কবীর। তিনি বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, মঙ্গলবার ধর্ষিতার অভিযোগ মামলা আকারে গ্রহণ করা হয়েছে। এছাড়া ধর্ষণের জড়িত অন্য চারজনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এরা হলেন প্রসাদ গারো, সুমন চাকমা, সঞ্জয় চাকমা ও রবি চাকমা। শনিবার বিকালে নগরীর লালখান বাজার আমিন সেন্টারের সামনে থেকে মারমা স