২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৌহিদসহ গ্রেপ্তার ৫ জন সিআইডি হেফাজতে

বিদ্রোহী বিডিআর জওয়ানদের কথিত নেতা বিডিআরের উপ সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমসহ পাঁচজন এখন সিআইডি হেফাজতে। বুধবার তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 07:48 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিদ্রোহী বিডিআর জওয়ানদের কথিত নেতা বিডিআরের উপ সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমসহ পাঁচজন এখন সিআইডি হেফাজতে। বুধবার তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারের পর রাতে র‌্যাব তাদের সিআইডির কাছে হস্তান্তর করে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ বিডিনিউজ ২৪ ডটকমকে বুধবার সকালে জানান, র‌্যাবের কাছ থেকে পাওয়ার পর তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বুধবার আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে। ডিএডি তৌহিদ ও ডিএডি আব্দুর রহিম, হাবিলদার আজাদ আলী, নায়েক মো. ফিরোজ আহমেদ, সিপাহী জাহিদ হোসেনকে মঙ্গলবার বিকালে হাজারীবাগ এলাকা থেকে র‌্যাব গ্রেপ্তার করে। এই ৫ জনের মধ্যে ডিএডি তৌহিদ ও ডিএডি আব্দুর রহিম এজাহারভুক্ত আসামি। ২৫ ফেব্র"য়ারি পিলখানা সদরদপ্তরে বিডিআর বিদ্রোহ শুরুর পর যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের প্রতিনিধি দলের যে বৈঠক হয় তাতে নেতৃত্ব দেন ডিএডি তৌহিদ। পরে ২৮ ফেব্র"য়ারি ওই বিদ্রোহের ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে অজ্ঞাতনামা সহস্রাধিক বিডিআর সদস্যের বিরুদ্ধে করা মামলায় ডিএডি তৌহিদকে প্রধান আসামি করা হয়। মামলায় নামোল্লে