চাঁদপুর, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে আট মণের বেশি জাটকা এবং দুই হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পুলিশ মেঘনা নদীতে এ অভিযান চালায়।
এ সময় ১১ জনকে আটক করা হলেও পরে তাদের নাম-ঠিকানা রেখে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ইউএনও মো. শাওগাতুল আলম বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "অভিযানে আটক মণ আট কেজি জাটকা এবং দুই হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়।"
তিনি জানান, জাটকাগুলোর মধ্যে আট মণ ৫৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। বাকি আট কেজি দেওয়া হয়েছে এতিম খানায়। জালগুলো হাইমচরের তেলিরমোড় এলাকায় পুড়িয়ে ফেলা হয়েছে।
ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দু'মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৫ ঘ
bdnews24