২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরি থেকে পুলিশের গাড়ি নদীতে, খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার

মানিকগঞ্জের সদর উপজেলার বালিরটেক এলাকায় পুলিশ বহনকারী একটি ম্যাক্সি (চার চাকার যান্ত্রিক যান) ফেরি থেকে নদীতে পড়ে গেছে। মঙ্গলবার দুপুরের এ ঘটনায় দুটি অস্ত্র খোয়া গেলেও বিকেলে সেগুলো উদ্ধার করা হয়েছে। তবে গাড়ি উদ্ধার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 11:45 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

মানিকগঞ্জ, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জের সদর উপজেলার বালিরটেক এলাকায় পুলিশ বহনকারী একটি ম্যাক্সি (চার চাকার যান্ত্রিক যান) ফেরি থেকে নদীতে পড়ে গেছে। মঙ্গলবার দুপুরের এ ঘটনায় দুটি অস্ত্র খোয়া গেলেও বিকেলে সেগুলো উদ্ধার করা হয়েছে। তবে গাড়ি উদ্ধার করা যায়নি। মঙ্গলবার দুপুরে এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন শেষে থানায় ফেরার পথে কালীগঙ্গা নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় ম্যাক্সিতে থাকা দুই পুলিশ কনস্টেবল ও চালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, উপজেলার খাবাসপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন শেষে দুই পুলিশ কনস্টেবল থানায় ফিরছিলেন। তাদের বহনকারী ম্যাক্সিটি বালিরটেক কালীগঙ্গা নদীতে ফেরিতে উঠার পর ফেরির সামনের ব্যারিকেড ভেঙ্গে নদীতে পড়ে যায়। এসময় কনস্টেবল সেলিম হোসেন এবং আশরাফ আলী চাইনিজ রাইফেল নিয়ে গাড়ীর মধ্যে বসে ছিলেন। তারা দুজন এবং গাড়ির চালক সাঁতরে তীরে উঠলেও অস্ত্র দুটি হারিয়ে যায়। ওসি জানান, ঢাকা থেকে দমকল বাহিনীর একটি দল নদীতে তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে অস্ত্র দুটি উদ্ধার করেছে। তবে গাড়িটি উদ্ধার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২০২১ ঘ.