২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাংলাদেশ-ভারত নদী-সীমান্ত জরিপ শুরু

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে শনিবার সাতক্ষীরায় আন্তর্জাতিক নদী-সীমান্ত জরিপ শুরু হয়েছে। দু'দেশর দু'টি জরিপ দল এতে অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 06:54 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

সাতক্ষীরা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)- বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে শনিবার সাতক্ষীরায় আন্তর্জাতিক নদী-সীমান্ত জরিপ শুরু হয়েছে। দু'দেশর দু'টি জরিপ দল এতে অংশ নেয়। সাতক্ষীরার হাড়দ্দহার এক নম্বর প্রধান পিলার থেকে শনিবার শুরু হয়েছে এই জরিপ কাজ। ওইদিন দেবহাটায় জরিপ কাজ চালানো হয়। সাতক্ষীরায় বাংলাদেশ-ভারত সীমান্তের দৈর্ঘ্য মোট ২৩৮ কিলোমিটার। এর মধ্যে বড় একটি অংশ নদী সীমান্ত। জেলার ইছামতি, কালিন্দী ও সোনাই নদী দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত নির্ধারণ করেছে। দুই দেশের সাতজন বিশেষজ্ঞ জরিপে অংশ নিচ্ছেন। বাংলাদেশের পক্ষে আছেন চার্জ অফিসার ফেরদৌস হোসেন, মো. জালাল উদ্দিন ও আশরাফ হোসেন। ভারতীয় পক্ষে রয়েছেন চার্জ অফিসার এস.চন্দ্র, দিলীপ ভট্টাচার্য, বিশ্বনাথ চক্রবর্তী ও ক্ষুদিরাম দাস। বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামস্ জানান, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান দেশ বিভাগের সময় নদীর মধ্য সীমা (সরফ ংঃৎবধস) ছিল দুই দেশের সীমানা নির্ধারক রেখা। এসব স্থানে রিভার পিলারও বসানো রয়েছে। কিন্তু সময়ের প্রবাহে বাংলাদেশ অংশের নদী তীরে ভাঙন দেখা দেয়। তিনি বলেন, অন্যদিকে ভারতীয় কিনারায় ইটের স্লাব বসানোর কারণে সে অংশে ভাঙন দেখা দেয়নি। তাই নদীর মধ্যসীমারও পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের ভূখণ্ডের কিছু অংশ ভারতে চলে গেছে। এসব কারণে দুই দেশের নৌকার মাঝি ও জেলেরা প্রায়ই সীমানা লঙ্ঘনের মুখে পড়ে। বিডিআর ও বিএসএফ এর মধ্যেও মতবিরোধ দেখা দেয়। কোনও কোনও সময় জেলেদের ধরে নিয়ে যাওয়া হয় ভারতীয় এলাকায়। কখনওবা তাদের লক্ষ করে গুলি বর্ষণের ঘটনা ঘটে বলেও তিনি জানান। তিনি বলেন, "এসব সমস্যা এড়াতে নদী-সীমানা জরিপ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।" নৌকায় করে তারা জরিপ কাজ চালাচ্ছেন বলে জানান বিডিআর কর্মকর্তা। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩৫৬ ঘ.