২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোক্তা অধিকার অধ্যাদেশকে শক্তিশালী করে আইনে পরিণত করা হচ্ছে

তত্ত্বাবধায়ক সরকারের ভোক্তা অধিকার অধ্যাদেশকে আরো সংশোধন ও শক্তিশালী করে আগামী একমাসের মধ্যে আইনে পরিণত করার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 06:03 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের ভোক্তা অধিকার অধ্যাদেশকে আরো সংশোধন ও শক্তিশালী করে আগামী একমাসের মধ্যে আইনে পরিণত করার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বাণিজ্য মন্ত্রণালয়ে রোববার কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর তিনি সাংবাদিকদের একথা বলেন। বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। ক্যাবের সভাপতি বোরহান আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী ফারুক আহমেদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ফারুক খান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের অধ্যাদেশটিকে আরো সংশোধন ও শক্তিশালী করে আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। আগামী একমাসের মধ্যে এটি আইনে পরিণত হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি জানান, এই আইনে একটি 'জাতীয় ভোক্তা অধিকার পরিষদ' গঠনের বিধান রাখা হয়েছে। এছাড়া পরিষদকে অধিকতর শক্তিশালী ও আরও ক্ষমতা দেওয়ার পরিকল্পনা রয়েছে যাতে পরিষদ সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষায় তারা আরো বেশি কাজ করতে পারে। মন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমছে। সংশোধিত আকারে ভোক্তা অধিকার আইন প্রণয়ন করা হলে এসব পণ্যের দাম এমনিতেই আরো কমবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/এসকে/২৩৫৫ঘ.