ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডকে (বিটিটিবি) বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) রূপান্তর কেন অবৈধ হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি একটি রুলনিশি জারি করেছে হাইকোর্ট।
বিটিটিবি'র পরিচালক গিয়াসউদ্দিন আহমেদসহ আরও ৩১২ কর্মকর্তার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
আইন সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, সংস্থাপন সচিব, বাংলাদেশ সরকারি কর্মকমিশন, বিটিটিবি ও বিটিসিএলকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট দায়েরকারীর পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করেন আইনজীবী ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ। ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার জাকির হোসাইন তাকে সহায়তা করেন।
ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ বিটিটিবি অধ্যাদেশ (সংশোধিত), ২০০৮ এর ৫ এর এ ধারা তুলে ধরে বলেন, এই অধ্যাদেশ আবেদনকারীদের বদলির বিষয়টি অনুমোদন দিয়েছে। গতবছরের ১ জুলাই এক সরকারি প্রজ্ঞাপনে সরকার তাদের বদলির আদেশ দেয়।
তিনি বলেন, এই কর্মকর্তা-কর্মচারীদের সবাই সরকারি চাকুরে। চাকরি একটি কোম্পানিতে স্থানান্তরের মাধ্যমে তাদের অধিকার ক্ষুণ
bdnews24