ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ ২৪ ডটকম) - ইডেন কলেজ ছাত্রী পলি রাণী হালদারের সন্দেহভাজন হত্যাকারী নাহিদ নামের একজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নাহিদকে গ্রেপ্তার করা হয়। নাহিদ রাজধানীর আউটার স্টেডিয়াম এলাকায় থাকে।
পলি লালবাগের তার মামায় বাসায় থেকে পড়াশোনা করতো।
ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী পলি রাণী হালদার হত্যা মামলায় পুলিশ মঙ্গলবার তার মামা ও এক মামাতো ভাইকে চারদিনের রিমান্ডে নেয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছিল, পিতা-পুত্র শৈলেন্দ্র ও শ্বাশতই যে পলিকে হত্যা করেছে এ মর্মে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।
পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, গ্রেপ্তারের পর নাহিদ জানায়, পলির সঙ্গে তার প্রায় দেড় বছর ধরে সম্পর্ক ছিল। স
bdnews24