ঢাকা,ফেব্র"য়ারি ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদে বুধবার আরো ১১টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দুটির চেয়ারম্যান পদ প্রধান বিরোধী দল বিএনপির সাংসদদের দেওয়া হয়েছে।
এই প্রথম সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ প্রধান বিরোধী দলকে দেওয়া হলো। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংসদের ৪৮টি স্থায়ী কমিটির মধ্যে এনিয়ে ৩১টি কমিটি গঠিত হলো।
বিএনপি সাংসদ এমকে আনোয়ারকে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে। দলের অপর সাংসদ জয়নাল আবদীনকে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়।
বিএনপির জন্য একটি সদস্যপদ খালি রয়েছে। এছাড়া মহিলা এমপিদের জন্য সদস্যপদ সংরক্ষিত রয়েছে, যারা সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়ে আসবেন।
এদিকে একজন হুইপ দুটি স্থায়ী কমিটির চেয়ারম্যান হয়েছেন।
সরকার দলীয় চিফ হুইপ আবদুস শহীদ কমিটি ও সদস্যদের নাম প্রস্তাব করেন এবং তার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান হয়েছেন হুইপ নুর-এ-আলম চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন-আফসারুল আমিন, শাহ আলম, মাজহারুল হক প্রধান, হাবিবুন নাহার, শামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম এবং গোলাম কিবরিয়া টিপু।
মেহের আফরোজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
পরে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত তিনজন মহিলা সাংসদকে এই কমিটিতে নেওয়া হবে। এছাড়া বিএনপি থেকে একজন সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। কমিটির অন্য সদস্যরা হলেন-শেখ হাসিনা, সিরাজুল আকবর, এমএ মান্নান, রেবেকা মমিন এবং সুলতানা তরুন।
১৫-সদস্যের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কেএইচ রশিদুজ্জামান। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন-টিপু সুলতান, টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, আলী আশরাফ, মো. ইমাজ উদ্দিন প্রামাণিক, ছায়েদুল হক, একেএম রহমতুল্লাহ, খন্দকার আসাদুজ্জামান, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আব্দুস সালাম, হাফিজ আহমেদ মজুমদার এবং এনামুল হক।
বিএনপির জন্য দুটি সদস্যপদ সংরক্ষিত রয়েছে। মহিলাদের সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সাংসদদের জন্য একটি সদস্যপদ সংরক্ষিত রাখা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহজাহান খান। কমিটির অপর সদস্যরা হলেন-বেগম মন্নুজান সুফিয়ান, নাসিম ওসমান, আব্দুস সাত্তার, শহিদুজ্জামান সরকার, মনোরঞ্জন শীল গোপাল, ইসরাফিল আলম এবং ননী গোপাল মণ্ডল।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান হয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন-জিএম কাদের, মজিবুল হক, মাহবুবুর রহমান, মঈনুদ্দিন খান বাদল, সৈয়দ মোহসিন আলী, শফিকুর রহমান চৌধুরী এবং ফজলুল হক খান।
শেখ মুজিবুর রহমান যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কমিটির অপর সদস্যরা হলেন, ওমর ফারুক চৌধুরী, সৈয়দ আবুল হোসেন, জিল্লুল হাকিম, এইচএম গোলাম রেজা, গোলাম মওলা রনি, আবু জাহের এবং একরামুল চৌধুরী।
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে সুবিদ আলী ভুঁইয়াকে। কমিটির অপর সদস্যরা হলেন-শামসুল হক টুকু, আব্দুস শহিদ, আবদুল মতিন খসরু, মজিবুর রহমান ফকির, ফজলে নূর তাপস, এনামুল হক এবং আব্দুল কাদের খান।
ছায়েদুল হক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- আব্দুর রাজ্জাক, আতিউর রহমান আতিক, নারায়ন চন্দ্র চন্দ, ইকবালুর রহিম, আফজাল হোসেন এবং আকরাম হোসেন চৌধুরী। পরে বিএনপি থেকে একজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আখতারুজ্জামান চৌধুরী। কমিটির অপর সদস্যরা হলেন-আব্দুল লতিফ সিদ্দিকী, চয়ন ইসলাম, টিপু মুন্সি, মোল্লা জালাল উদ্দিন, হায়াতুর রহমান খান, আব্দুল ওয়াদুদ এবং শফিকুল ইসলাম।
বিএনপির জয়নাল আবদীন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কমিটির অপর সদস্যরা হচ্ছেন- আব্দুল লতিফ বিশ্বাস, মোসলেম উদ্দিন, জিল্লুল হাকিম, মকবুল হোসেন, ইলিয়াস উদ্দিন মোল্লা, মনজুর কাদের কোরাইশী, মীর শওকত আলী এবং জাফর ইকবাল সিদ্দিকী।
বিএনপি সাংসদ এমকে আনোয়ারকে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন-মোস্তাফিজুর রহমান, সাবের হোসেন চৌধুরী, একাব্বর হোসেন, সোহরাব আলী সানা, বীর বাহাদুর, গিয়াসউদ্দিন আহমেদ, গোলাম সবুর এবং এম এ জব্বার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /কেআরসি/এমএ/এইচএ/০০৫৪ঘ.
bdnews24