ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ জারদারির বিশেষ দূত মির্জা জিয়া ইস্পাহানী বুধবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
পাকিস্তানের বিশেষ দূত সেদেশের প্রেসিডেন্টের একটি বার্তা খালেদা জিয়ার কাছে পৌঁছে দেন।
সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও শমসের মবিন চৌধুরী এবং পাকিস্তানের হাইকমিশনার আলমগীর মোহাম্মদ বাবর উপস্থিত ছিলেন।
বৈঠকের পর শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। দ্বি-পাক্ষিক সর্ম্পক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর উন্নত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৩৪ঘ.
bdnews24