২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভ্যালেনটাইন্স ডে'-তে ঢাবিতে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

'ভ্যালেন্টাইন্স ডে' উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 04:27 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'ভ্যালেন্টাইন্স ডে' উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো.আশরাফ আলী খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ভ্যালেন্টাইন্স ডে' উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। এ কারণে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া ক্যাম্পাসে কোনো গাড়ি চলাচল করতে পারবেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ /এইচএ/২২২৩ঘ.