বাগেরহাট, ফেব্রুয়ারি১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অচিরেই চিংড়ি ও হ্যাচারি নীতিমালা হবে বলে জানিয়েছেন মৎস্য ও পশু সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
তিনি বলেন, "চিংড়ি নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে। হ্যাচারি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ ছাড়া মৎস্য খাদ্যের মান নিয়ন্ত্রণে মৎস্য খাদ্য নীতিমালাও প্রণয়ন করা হবে।"
শুক্রবার বিকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা চিংড়ি অবতরণ কেন্দ্রে চিংড়ি ব্যবসায়ীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
লতিফ বিশ্বাস বলেন, "দণিাঞ্চলের চিংড়ি শিল্প বিকাশে এবং এই শিল্পের মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্বাচনী প্রতিশ্র"তি রায় সরকার বদ্ধপরিকর। এ জন্য মাঠ পর্যায় থেকে এই শিল্পের সমস্যা ও সম্ভাবনা নির্ণয়ের কাজ চলছে।"
চিংড়ি শিল্পের মান উন্নয়নের জন্য সমন্বিত ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, "চিংড়ি চাষ থেকে রপ্তানি পর্যন্ত প্রতিটিেে ত্র গুণগত মান রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য যেমন প্রয়োজন চাষিদের স্বচ্ছলতা তেমনি প্রয়োজন সুস্থ্য সবল চিংড়ি রেনু। প্রয়োজন বাজারের স্থিতিশীলতাও।"
এ সব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
ফলতিতা বাজার চিংড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আবু বক্কর নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় আরও বক্তব্য রাখেন- ফকিরহাটের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নিয়ামত হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম।
ফলতিতায় চিংড়ির একটি প্রদর্শনী খামার পরিদর্শন শেষে মন্ত্রী বিকালে বাগেরহাট সার্কিট হাউসে আসেন এবং বাগেরহাট শহরের উপকন্ঠে ভৈরব নদীর তীরে আট একর জমির উপর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নির্মাণাধীন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের কাজের অগ্রগতি ঘুরে দেখেন।
সেখান থেকে তিনি রামপালের চিংড়ি চাষ এলাকা পরিদর্শন করে খুলনা যান। এ সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মন্ত্রীর সঙ্গে ছিলেন। রোববার তিনি খুলনা থেকে ঢাকায় ফিরে যাবেন।
মন্ত্রীকে চিংড়ি চাষীদের স্মারকলিপি
চিংড়ি শিল্পের উন্নয়নে খুলনা বিভাগীয় চিংড়ি চাষী সমিতি ১২ দফা দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংগঠনটি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে একটি স্মারকলিপি দিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় খুলনা সার্কিট হাউজে সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় স্মারকলিপি হস্তান্তর করেন সমিতির সাধারণ সম্পাদক সরদার রফিকুল হক।
চিংড়ি চাষীদের বিভিন্ন দাবির মধ্যে রয়েছে- উন্নত প্রশিণ, চাষীদের জন্য সহজ শর্তে সুদমুক্ত ঋণের ব্যবস্থা, গুণগত মান সম্পন্ন চিংড়ি পোনা ও চিংড়ি খাদ্য সরবরাহ নিশ্চিত, চিংড়ি পরিবহনের সুবিধার্থে গ্রাম পর্যায়ে বিদ্যুৎ ও সড়ক উন্নয়ন, জাতীয় দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে চিংড়ি খাতকে অগ্রাধিকার দেওয়া, জাতীয় বাজেটে চিংড়ি খাতকে মৎস্য খাত থেকে পৃথকভাবে উপস্থাপন, উৎপাদিত চিংড়ি বাজারজাত করার সুবিধার্থে গ্রাম পর্যায়ে বেশি করে অবতরণ কেন্দ্র নির্মাণ, চাষীদের সুবিধার্থে ইউনিয়ন পর্যায়ে মৎস্য অফিসার নিয়োগ করা প্রভৃতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24